মানিকগঞ্জে শীতার্তদের জন্য কম্বল হস্তান্তর

মুহাম্মদ আব্দুল জলীল, মানিকগঞ্জ : বেসরকারি সংস্থা আশা’র উদ্যোগে মানিকগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের কাছে ৩৫০টি হস্তান্তর করা হয়েছে। শীতার্ত মানুষের মাঝে সারাদেশে ৬৭ লাখ ২০ হাজার টাকার ২২ হাজার ৪০০টি কম্বল বিতরণের অংশ হিসেবে গতকাল বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এই কম্বল হস্তান্তর করেন সংস্থাটির ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় ব্যবস্থাপক আবদুল্লাহ আল হারুন।
সকাল সাড়ে ১০টায় কম্বল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জেের অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) ছানোয়ারুল হক, আরডিসি নিশাত শারমিন, জ্যেষ্ঠ জেলা ব্যবস্থাপক রফিকুল ইসলাম প্রমুখ। এই কম্বল হস্তান্তর অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ বলে, ‘ সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা গুলি দেশের আর্থ- সামাজিক উন্নয়নে বিশেষ ভুমিকা পালন করে যাচ্ছে। করোনা কালীন সময়েেও সংস্থাগুলি বিশেষ ভুমিকা রেখেছে। আশা’র পক্ষ থেকে শীতার্তদের মাঝে সময় মতো শীতার্তদের কর্মসুচী প্রশংসার দাবী রাখে।
সংস্থাটির ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় ব্যবস্থাপক আবদুল্লাহ আল হারুন বলেন, ‘ দেশের শীর্ষ স্থানীয় সংস্থা ‘আশা’ দেশের ৩০৭৩টি শাখা কার্যালয়ের মাধ্যমে সুবিধা বন্চিত জন- গোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। মানিকগঞ্জে ৩৪টি শাখা রয়েছ। সামাজিক কর্মসুচীর আওতায় শিক্ষ, স্বাস্থ্, সেনিটেশন ও বৈদেশিক রেমিট্যান্স প্রদান কর্মসুচী চলমান রয়েছ। করোনা কালীন সময়ে মানিকগঞ্জে ১৬ কেজি ওজনের এক হাজার ৯০০টি প্যাকেট খাদ্য সামগ্রী জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিকট হস্তান্তর করা হয়েছে।




