sliderস্থানিয়

মানিকগঞ্জে মে দিবসে কমিউনিস্ট পার্টির সমাবেশ ও মিছিল

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি: দুনিয়ার মজদুর এক হও, ট্রেড ইউনিয়ন অধিকার বাস্তবায়ন করতে হবে।

আজ মে দিবসের তাৎপর্য এবং শ্রমিক বান্ধব সরকার প্রতিষ্ঠার দাবী নিয়ে ১৪০ তম মহান মে দিবসের আলোচনা বিক্ষোভ সমাবেশে ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক আবুল ইসলাম সিকদার এর সভাপতিত্বে ও কমরেড মো. নজরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমরেড মিজানুর রহমান হযরত, সিপিবি জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড মুজিবুর রহমান মাস্টার। জেলা কমিটির নেতা কমরেড আরশেদ আলী মাস্টার, কমরেড দুলাল বিশ্বাস, কমরেড নাসির উদ্দীন, কমরেড হরিপদ সূত্রধর, কমরেড সেতোয়ার হোসেন খান, কমরেড আব্দুল মান্নান প্রমুখ।

বক্তারা ট্রেড ইউনিয়নে আট দফা দাবি বাস্তবায়নের জোর দাবি জানান। শ্রমিকের ন্যায্য দাবিসহ সকল অধিকার বাস্তবায়নে শ্রমিক শ্রেণির আন্দোলন সংগ্রাম জোরদার করতে কমিউনিস্ট পার্টিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ করে পার্টি অফিসে এসে কর্মসূচীর সমাপ্তি ঘোষণা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button