Uncategorized

মানিকগঞ্জে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন নিয়ে সেমিনার

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ১০১২ করদাতা উদ্বুদ্ধকরন বিষয়ক সেমিনার মানিকগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। আইন বাস্তবায়নের জন্য ব্যবসায়ীদের সচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ধকরনের জন্য মানিকগঞ্জ কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ এই সেমিনারের আয়োজন করেন।
রোববার ঢাকা পশ্চিম অঞ্চেলের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার ড. মো: সহিদুল ইসলামের সভাপতিত্বে মানিকগঞ্জ ডায়মন্ড কনভেশন সেন্টার এই সেমিনারের প্রধান অতিথি বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য সুলতান মো: ইকবাল। এছাড়াও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, এফবিসিসিআইয়ের পরিচালক তোসাদ্দেক হোসেন খান টিটু, এফবিসিসিআইয়ের পরিচালক আমিন হেল্লাী, মানিকগঞ্জ চেম্বার সভাপতি সুদেব সাহা, পরিচালক সুলতানুল আজম খান আপেল ও জেলার সেরা করদাতা ইসরাফিল হোসেন।
সেমিনারের মানিকগঞ্জের বিভিন্ন শ্রেণির ব্যবসায়ীরা অংশ নেন। সেমিনারের জানানো হয় আগামী অর্থ বছর থেকে ব্যবসায়ীরা নতুন আইনে ঘরে বসে অনলাইনে মূল্য সংযোজন কর প্রদান করতে পারবেন। এর জন্য আর ব্যবসায়ীদের ভোগান্তিতে পরতে হবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button