শিরোনাম

মানিকগঞ্জে মিথ্যা তথ্য দিয়ে খাদ্যসহায়তা দাবি করায় গুনতে হলো জরিমানা

নিজস্ব প্রতিনিধি : বাড়িতে চাল-ডাল সবই রয়েছে। তারপরও পরিবারের জন্য খাদ্যসহায়তা চেয়ে জেলা প্রশাসকের মুঠোফোনে কল করেন এক ব্যক্তি। যথারীতি রাতের বেলায় খাদ্যসহায়তা তাঁর বাড়িতে যান উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। তবে বাড়িতে গিয়ে দেখেন উল্টো চিত্র । তারা বাড়ী পযাপ্ত খাদ্য মজুদ রয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত মিথ্যা তথ্য দিয়ে সহায়তা যাওয়ার অপরাধে ওই ব্যক্তিকে ৫০০ টাকা জরিমানা করেন। বৃহস্পতিবার রাতের মানিকগঞ্জ পৌর এলাকার বান্দুটিয়া ঘন্টিপাড়া মহল্লায় এই ঘটনাটি ঘটে। জরিমানাপ্রাপ্ত ওই ব্যক্তির নাম শাকিল হোসেন। তাঁর বাড়ি বান্দুটিয়া ঘন্টিপাড়া মহল্লায়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলমান করোনা পরিস্থিতিতে বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক এস এম ফেরদৌসের মুঠোফোনে খাদ্যসহায়তা চেয়ে কল করেন ওই ব্যক্তি। এর পর জেলা প্রশাসক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ইকবাল মাহমুদকে খাদ্য সহায়তা দিতে নির্দেশ দেন। রাত ১০টার দিকে ইউএনওসহ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলী রাজিব মাহমুদ মিঠুন খাদ্য সহায়তা নিয়ে ওই বাড়িতে যান। তবে বাড়িতে গিয়ে তাঁরা দেখেন, ওই ব্যক্তির ঘরে চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে। এরপর ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আলী রাজিব মাহমুদ ওই ব্যক্তিকে ৫০০ টাকা জরিমানা করেন।
আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন, মিথ্যা তথ্য দিয়ে খাদ্যসহায়তা দাবি করার অপরাধে দুর্যোগ ব্যবস্থাপনা আইন, ২০১২-এর ৩৮ ধারায় ওই ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। তিনি বলেন, কর্মহীন অসহায় ও দুস্থ মানুষের খাদ্যসহায়তায় সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসন নিরলস কাজ করে যাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button