slider

মানিকগঞ্জে মলম পার্টির ৪ সদস্যসহ আটক ৭

ঘিওর, মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে পৃথক অভিযানে হেরোইন ও চেতনানাশক ঔষুধসহ মলম পার্টির ৪ সদস্য ও ৩ মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।

জেলা পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খানের দিক নির্দেশনায় ডিবির একাধিক দল অভিযান চালিয়ে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে এবং বাসস্ট্যান্ড এলাকার “ক্যাফে টুনটুন” হোটেলের সামনে থেকে তাদেরকে আটক করে। আটকদের মধ্যে মলমপার্টির সদস্যরা হলো- মোঃ রতন মিয়া (২৯), মোঃ রাজ্জাক চৌধুরী (৩৭), মোঃ মাসুম ওরফে ফারুক চৌধুরী (৪২) ও শহিদুল ইসলাম মোল্লা ওরফে নজরুল (৫৮) এবং মাদক কারবারিরা হলো- মোঃ সজীব আহম্মেদ (২২), মোঃ রাসেল (২৬) ও রামলাল (৩৭)। এদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

শুক্রবার ২০ জানুয়ারি ডিবির ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় দুটি মামলা দায়ের রয়েছে বলে জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button