মানিকগঞ্জে বিশ্ব মানবাধিকার দিবসে যুদ্ধ বন্ধসহ শান্তির আহবান

মো. নজরুল ইসলাম,মানিকগঞ্জ : “যুদ্ধ নয়,শান্তি ও প্রাণ প্রকৃতির সুরক্ষা চাই” এই স্লোগান কে সামনে রেখে আজ মানিকগঞ্জ স্যাক কার্যালয়ে জেলা কৃষি উন্নয়ন ফোরামের আয়োজন সকাল থেকে দুপুর পর্যন্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সহ সভাপতি কৃষাণী হাজেরা বেগমের সভাপতিত্বে ও বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায় এর সঞ্চলনায় কর্মসূচির ধারণা পাঠ করেন উন্নয়নকর্মী মো. নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা মানবাধিকার ফোরামের সভাপতি এ্যাডভোকেট দীপক কুমার ঘোষ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষি জমি সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমরেড শামসুল আলম খান, সুজনের সহসভাপতি ইকবাল হোসেন কচি,কৃষক নেতা কমরেড দুলাল বিশ্বাস, বিশিষ্ট সমাজকর্মী অধ্যাপক মাইনুদ্দিন আহমেদ,অধিকার আনিসুর রহমান, অধ্যাপক মনোয়ার হোসেন,কৃষক নেতা ইমান আলী প্রমুখ।
বক্তারা বলেন বিশ্বের নানা প্রান্তে যুদ্ধ বিগ্রহ লেগে আছে এগুলো সমাধানের উদ্যোগ কম। সাম্রাজ্যবাদী ধনী দেশগুলোর দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি। যুদ্ধ নয়,শান্তি চাই।




