sliderস্থানিয়

মানিকগঞ্জে বিশ্ব মাটি দিবস পালিত

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ: “সুস্থ নগরের জন্য সুস্থ মাটি” এই প্রতিপাদ্য নিয়ে মানিকগঞ্জ সিংগাইর অঞ্চলের আটকুরিয়া গ্রামের মুকন্ত মজুমদারের বাড়িতে বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক ও এগ্রোইকলজী লার্নিং সেন্টার এর যৌথ আয়োজনে বিশ্ব মাটি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মাটি বৈচিত্র্য সুরক্ষায় প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

সভায় রেনুবালা মজুমদারের সভাপতিত্বে ও বারসিক কর্মসূচি সমন্বয়কারী মো. মাসুদুর রহমান এর সঞ্চালনায় কর্মসূচির ধারণা পাঠ করেন বারসিক কর্মকর্তা মো শাহিনুর রহমান। আলোচনায় অংশগ্রহণ করেন বারসিক প্রকল্প কর্মকর্তা মো. নজরুল ইসলাম। মাটির গন্ধ চিনে মাটির স্বাস্থ্য সুরক্ষায় করণীয় বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেন কৃষক মো. দারোগ আলী,এএলসি তত্ত্বাবধায়ক মো. মজিবুর রহমান, রাশেদা বেগম,আব্দুল গনি প্রমুখ।

বক্তারা বলেন আমার মাটি আমার জীবন সুরক্ষিত রাখতে মাটি, পানি ও বায়ু দুষণ বন্ধ করতে হবে। বিশেষ করে অতিরিক্ত সার বিষ কীটনাশক ব্যাবহার কমিয়ে জৈব পদ্ধতির চাষাবাদে ফিরে আসতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button