slider

মানিকগঞ্জে বিশ্ব পরিবেশ দিবসে সকলে মিলে প্লাস্টিক দূষণ বন্ধের ডাক

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ : “সবাই মিলে করি পণ বন্ধ হবে প্লাস্টিক দুষন, প্লাস্টিক দূষণের সমাধানে সামিল হই সকলে” এই প্রতিপাদ্য ও স্লোগানকে সামনে রেখে আজ মানিকঞ্জ জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের আয়োজনে সকাল দশ ঘটিকা থেকে বারো ঘটিকা পর্যন্ত রালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় মানিকগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক জনাব সানোয়ারুল হকের সভাপতিত্বে ও জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক জনাব মো.সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ। আলোচনায় আরও অংশগ্রহণ করেন খান বাহাদুর আওলাদ হোসেন খান কলেজের সহযোগী অধ্যাপক ড. এম মুজিবুর রহমান, ব্র্যাক জেলা সমন্বয়কারী জনাব ওমর ফারুক, পাসার নির্বাহী পরিচালক ফরিদ খান, বারসিক কর্মসূচি সমন্বয়কারী রাশেদা আক্তার প্রমুখ।
বক্তারা বলেন টেকসই উন্নয়ন করতে হলে পরিবেশ দূষণ করা যাবে না, নতুন প্রজন্মের দ্বারা যেন নতুন করে পরিবেশ দূষিত না হয় তার জন্য দৃঢ় প্রতিজ্ঞ থাকতে হবে। জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় জলবায়ু ন্যায্যতার জন্য একযোগে কাজ করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button