slider

মানিকগঞ্জে বিশ্ব নারী দিবসে নারী স্বাধীনতাকে জোরদার করার ডাক

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি : “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিপাদ্য কে সামনে রেখে আজ সকালে সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক এর যৌথ আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে কিশোরীদের সাইকেল র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উদ্ভোধনী আলোচনা পর্বে সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আবুবকর সিদ্দিকের সভাপতিত্বে ও বারসিক প্রকল্প কর্মকর্তা মো.নজরুল ইসলামের সঞ্চালনায় কর্মসূচির উদ্ভোদন ঘোষণা
করেন সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিংগাইর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান খান হান্নান, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আনোয়ারা খাতুন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার। আরও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক বেনুয়ারা আক্তার, মো.দেলোয়ার হোসেন, বারসিক কর্মসূচি সমন্বয়কারী শিমুল কুমার বিশ্বাস, প্রকল্প সহায়ক রিনা সিকদার ও আছিয়া আক্তার প্রমুখ।

কর্মসূচিতে বাল্য বিবাহ, ইভটিজিং যৌন হয়রানি, নারী নির্যাতনসহ নারীর সকল কাজে মজুরি সঠিক কর্মঘন্টা ও নিপিড়নের বিরুদ্ধে ত্রিশজন শিক্ষার্থী সাইকেলের সামনে ফেস্টুন নিয়ে সিংগাইর শহরে প্রতিবাদ ও প্রদক্ষিণ করে।

আন্তর্জাতিক নারী দিবসের প্রবক্তা জার্মান অবিসংবাদি সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেটকিন ও বেগম রোকেয়ার আদর্শের পথ ধরে আগামীতে নারীদের প্রকৃত মুক্তির আন্দোলন সংগ্রামে সামিল হওয়ার আহবান জানাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button