
মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ: নিরাপদ পণ্য,আত্মবিশ্বাসী ভোক্তা” এই প্রতিপাদ্য নিয়ে আজ বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক ও গ্রিন কোয়ালিশন যৌথ আয়োজনে মানিকগঞ্জ আড়ৎ সমবায় সমিতি কার্যালয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত বিশ্ব ক্রেতা-ভোক্তা দিবসে বিষমুক্ত নিরাপদ ফসল নিশ্চিতে Ensuring safe, poison-free crops করণীয় বিষয়ে উৎপাদক- বিক্রেতা ও ভোক্তাদের সাথে আপনার প্লেটের খাবার কি নিরাপদ? এই প্রশ্নের আলোকে
উন্মুক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় আড়ৎ সমবায় সমিতির সভাপতি মো.শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মাসুম ভূইয়া। আলোচক হিসেবে বক্তব্য রাখেন ক্যাবের সভাপতি এবিএম শামসুন্নবী তুলিপ,গ্রিন কোয়ালিশন সদস্য মীর্জা ইস্কান্দার, কবি জয়নুল আবেদীন,সাংবাদিক আব্দুল মোমিন আরৎদার মো. মোশাররফ হোসেন মুসা, কৃষক মো. শফিক হোসেন,মো. আসাদ হোসেন,মো. বিজয় হোসেন প্রমুখ।
বক্তারা বলেন আমরা যা খাব না, অন্যকে তা খাওয়াব না।
“নিরাপদ খাদ্য, সুস্থ দেহ—বিষমুক্ত চাষাবাদই লক্ষ্য নিশ্চিতে সচেতনতা তৈরি করতে হবে।
খাদ্যই পুষ্টি, খাদ্যই প্রাণ তাই বিষমুক্ত চাষাবাদ বৃদ্ধি করতে হবে।
বক্তারা আগামী প্রজন্মের জন্য নিরাপদ খাদ্যের পৃথিবী গাড়ত সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন


