slider
মানিকগঞ্জে বিজ্ঞান মেলায় ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম স্থান লাভ

মানিকগঞ্জ প্রতিনিধি : “৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৩,এর বিজ্ঞান মেলায় সিনিয়র গ্রুপে “১ম স্থান” অর্জন করেছে ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট (এনপিআই)। গতকাল মঙ্গলবার মানিকগঞ্জ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ পুরস্কার বিতরণ করেন। এছাড়া বিজ্ঞান মেলায় “বিশেষ গ্রুপে “২য় স্থান”অধিকার করে প্রতিষ্ঠানটি। এসময় ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক প্রকৌশলী মোহাম্মদ ফারুক হোসেন, ইলেকট্রিক্যাল বিভাগের চীফ ইন্সট্রাক্টর মো. রতন মিয়াসহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।




