slider

মানিকগঞ্জে বিএনপির লিফলেট বিতরণ

শফিকুল ইসলাম সুমন, মানিকগঞ্জ প্রতিনিধি : কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা ও সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীরের নেতৃত্বে লিফলেট বিতরণ করেছে নেতা কর্মীরা।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় বাস স্ট্যান্ড এলাকায় এই লিফলেট বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা, সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহমেদ যাদু, জেলা বিএনপির সহসভাপতি আব্দুল বাতেন,যুগ্ম সম্পাদক সত্যেন কান্ত পন্ডিত ভজন, এসএম ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক রফিক উদ্দিন ভূইয়া হাবু,দপ্তর সম্পাদক এ্যাড: আরিফ হোসেন লিটন, বিএনপি নেতা ও জেলা ছাত্র দলের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জিন্নাহ খান, সদস্য সচিব রকিবুর রহমান রাকিব, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মাসুমা আক্তার মুক্তি, জেলা ছাত্র দলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজিব সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা বলেন, এক তরফার সংসদ ভেংঙ্গে দিয়ে তত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন দেওয়ার দাবী জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button