শিরোনাম
মানিকগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২ আহত ১০

প্রতিনিধি, মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাটুরিয়ায় ট্রাক-বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে আরও ৮ জন।
শুক্রবার মধ্যরাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাটুরিয়া উপজেলার সেকেন্ড গোলড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা বাস ও ট্রাকের চালক বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে গোলড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক বাংলামেইলকে জানান, এ ঘটনায় হতাহতের সংখ্যা বাড়তে পারে।
‘আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল ও আশপাশের অন্যান্য হাসপাতালে পাঠানো হয়েছে। এরমধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।’
এসআই এনামুল জানান, দুর্ঘটনার পরপর মহাসড়কে প্রায় আধঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিলো।
পরে পুলিশের উদ্ধার অভিযান শেষে মহাসড়কে যানাবাহন চলাচল স্বাভাবিক হয়।




