শিরোনাম

মানিকগঞ্জে বাল্যবিয়ে : কাজীসহ বর ও কনের বাবার কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি : বাল্যবিয়ে পড়ানোর অপরাধে মানিকগঞ্জে বর, কনে ও বরের বাবা এবং কাজীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এবং জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) দেদারুল ইসলাম ওই সাজা দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, বর সেলিম হোসেন ও তার বাবা হোসেন আলী, কনের বাবা আতোয়ার রহমান এবং কাজী এসএম সাইফুল্লাহ। এদের মধ্যে বরকে এক মাস, হোসেন আলী ও আতোয়ারের প্রত্যেককে ছয় মাস এবং কাজী সাইফুল্লাহকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়।
পুলিশ এবং ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলার দৌলতপুর উপজেলার ১২ বছরের এক কন্যাশিশুর সঙ্গে উপজেলার ঘড়িয়ালা গ্রামের সেলিম হোসেনের বিয়ের আয়োজন করা হয়। সোমবার সকালে মানিকগঞ্জ শহরে এক আইনজীবীর চেম্বারে ওই শিশুর প্রকৃত বয়স বাড়িয়ে কাজী এসএম সাইফুল্লাহ বাল্যবিয়ে পড়ান। খবর পেয়ে পুলিশ কাজী, বর, কনেসহ উভয়ের অভিভাবকদের আটক করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button