sliderস্থানিয়

মানিকগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

মোঃ শাহ আলম, দৌলতপুর (মানিকগঞ্জ): যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে মানিকগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের ষষ্ঠ ব্যাচের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) সকালে মানিকগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয়ে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষায় জেলার বিভিন্ন এলাকা থেকে আগত মোট ১৯৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

দেশের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড–এর কারিগরি সহায়তায় পরীক্ষাটি পরিচালিত হয়।
পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো.হারুন-অর-রশীদ খান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (গোপনীয় শাখা ও নির্বাচন সেল) প্রানোরাম কান্তি চৌধুরী এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে কানিজ ফাতেমা। এছাড়াও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর ঢাকা কার্যালয়ের সহকারী পরিচালক (প্রশাসন) মো.মাজহারুল হক এবং মানিকগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তৌহিবুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের মানিকগঞ্জ জেলা কো-অর্ডিনেটর মো. শাহাবুদ্দিন সবুজ। ভর্তি পরীক্ষা কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করেন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষকবৃন্দ এবং ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের ট্রেইনার এনামুল হক ইমন ও ট্রেইনার শাহে আলমসহ অন্যান্য প্রশিক্ষকরা।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, আগামীকাল শনিবার (৭ মার্চ) মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চূড়ান্তভাবে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের ফলাফল খুদে বার্তা (এসএমএস) এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, দেশের শিক্ষিত বেকার যুবক-যুবতীদের দক্ষ জনশক্তিতে পরিণত করতে ২০২৪ সাল থেকে দেশের ৬৪ জেলায় এই ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রম চালু রয়েছে। এর মাধ্যমে তরুণদের ফ্রিল্যান্সিংয়ে দক্ষ করে আত্মকর্মসংস্থান ও নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button