sliderস্থানিয়

মানিকগঞ্জে ফারমার্স মিনি কোল্ড ষ্টোরেজ উদ্বোধন করেন- উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী

মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধ: কৃষি প্রতিবেশ ও জলবায়ু চর্চায় স্থানীয় বীজ ও কৃষিজ উপকরণ উপলক্ষে -বীজ বৈচিত্র্য, ভেষজ উদ্ভিদ ও কৃষি উপকরণ ষ্টল পরিদর্শন করেন- লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব:) মাননীয় উপদেষ্টা কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

২৭ আগস্ট বুধবার জেলার সিংগাইর উপজেলায় বারসিক মানিকগঞ্জের আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায় এর পরিচালনায়, জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মানিকগঞ্জের উদ্যোগে বারসিক ও মানিকগঞ্জ সবুজ সংহতি এর সার্বিক সহযোগিতায় উক্ত অনুষ্ঠান পরিচালিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড.মানোয়ার হোসেন মোল্লা, উপপরিচালক কৃষি, মানিকগঞ্জ ও উর্ধতন কর্মকর্তাবৃ্ন্দ,হরিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ তৌহিদুজ্জামান খান।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, বারসিক চেয়ারপার্সন মোঃ মনোযার হোসেন, কৃষক কমেলা বেগম ও ইব্রাহিম মিয়া৷ এছাড়া প্রোগ্রাম সমন্বয়কারী মাসুদুর রহমান, প্রোগ্রাম অফিসার মুকতার হোসেন, গাজী শাহাদত হোসেন বাদল, গবেষণা সহকারী শামায়েল হাসদা প্রমূখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button