শিরোনাম

মানিকগঞ্জে প্রতিকি ডাস্টবিন : ধর্ষক-নিপীড়কদের প্রতি থু-থু ও ময়লা ফেলে ঘৃণা প্রদর্শন

নিজস্ব প্রতিনিধি : ধর্ষক-নিপীড়কদের উদ্দ্যেশে প্রতিকি ডাস্টাবন স্থাপন করে থু-থু ও ময়লা নিক্ষেপ করেছে মানিকগঞ্জ জেলার বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারন মানুষজন । বৃহস্পতিবার সকালে জেলা শহরের শহীদ রফিক চত্বরের পুর্ব পাশে মানিকগঞ্জ নিপীড়ন বিরোধী ছাত্র জোটের আয়োজনে এই কর্মসুচী পালন করা হয়েছে। এসময় ধর্ষক-নিপীড়কদের ঘৃণা ও এদের সামাজিকভাবে বয়কট করার আহবান জানান নিপীড়ন বিরোধী ছাত্র জোট।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয় ,ধর্ষন ও নিপীড়ন রোধে আইনের কঠোর প্রয়োগ যেমন প্রয়োজন,তেমনি পরিবার, স্কুল-কলেজ থেকে শুরু করে সামাজিক এবং রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে ধর্ষণ বিরোধী নৈতিক মুল্যবোধ গড়ে তুলতে হবে। দেশে ধর্ষনের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ধর্ষণ নিপীড়ন সামাজিক ব্যাধীতে পরিনত হচ্ছে। ধর্ষকের শাস্তি মৃত্যদন্ড আইনকে স্বাগত জানিয়ে এ আইন কাগজে কলমে সীমাবদ্ধ রাখলে হবে না। দলমত নির্বিশেষে এ আইনের যথাযথ প্রয়োগ করতে হবে।
কর্মসুচীতে উপস্থিত ছিলেন,মানিকগঞ্জ নিপীড়ন বিরোধী ছাত্র জোটের নেতা কর্মীরা । এছাড়া এ কর্মসুচীতে প্রতিকী ডাস্টবিনে ধর্ষক-নিপীড়কদের প্রতি থুথূ ও ময়লা ফেলে ঘৃণা প্রদর্শন করে শহিদ রফিক সড়কের বিভিন্ন পথচারীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button