শিরোনাম
মানিকগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

সংবাদদাতা, মানিকগঞ্জ : মানিকগঞ্জ পৌরসভার কান্দাপৌলী এলাকায় কালীগঙ্গা নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১২ টার দিকে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন কান্দাপৌলী গ্রামের আমিনুল ইসলাম বিল্টুর ছেলে আবু বক্কর (৩) ও ইলেকট্রিক মালামাল ব্যবসায়ী আব্দুর রহমানের ছেলে মাসুম (৫)। ওই দুই শিশু সর্ম্পকে চাচাতে ভাই। মানিকগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার দুপুরে বাড়ির পাশের কালীগঙ্গা নদীর পাশে ওই দুই ভাই খেলতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা তাদেরকে উদ্ধার করে মানিকগঞ্জ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।



