slider
মানিকগঞ্জে ন্যাশনাল পলিটেকনিকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

মানিকগঞ্জ প্রতিনিধি : “খেলাধুলায় বাড়ে বল,মাদক ছেড়ে মাঠে চল” প্রতিপাদ্যে মানিকগঞ্জের ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট,(এনপিআই) এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে এনপিআই পরিচালক ড. মোহাম্মদ ফারুক হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধানঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনপিআই এর চেয়ারম্যান ও আইডিইবি এর সাধারণ সম্পাদক ইঞ্জি.মো.শামসুর রহমান।
এছাড়াও ইন্সটিটিউট এর ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আলোচনা শেষে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করে শিক্ষার্থীদের বিকশিত হওয়ার আহ্বান জানান।




