slider

মানিকগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

মো.নজরুল ইসলাম,মানিকগঞ্জ : “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে এগিয়ে আসুন,সহিংসতা প্রতিরোধে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব ও জাতীয়ভাবে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক ও জেলা কিশোরী সংহতি ফোরামের যৌথ আয়োজন আজ মানিকগঞ্জ আরব ভবন মিলনায়তনে দিনব্যাপী কিশোরী সংগঠনের নেতৃবৃন্দের সাথে সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের সভাপতি হালিমা আক্তারের সভাপতিত্বে ও বারসিক কর্মকর্তা রাশেদা আক্তারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মানবাধিকার ফোরামের সভাপতি এ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী কর্মকর্তা মো. আবুবকর সিদ্দিক বজলু, মানিকগঞ্জ সদর যুব উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার, বারসিক প্রকল্প কর্মকর্তা মো.নজরুল ইসলাম,বারসিক কর্মকর্তা ঋতু রবি দাস,আছিয়া আক্তার ও রিনা সিকদার প্রমুখ।
প্রধান অতিথি বলেন দেশের বাল্য বিবাহ ও শিশু গর্ভের ঝুঁকিপূর্ণ জেলার মধ্যে জন্য মানিকগঞ্জ জেলা অন্যতম। আমাদের সচেতনতার মাত্রা আরও বৃদ্ধি করতে হবে। কন্যাশিশুদের মধ্যে প্রযুক্তির অপব্যবহার হ্রাসে কাজ করতে হবে। বক্তারা আরও বলেন নারী নির্যাতনের জন্য কেবল পুরুষদের দায়ী করলে হবে না,নারীদেরকেও উপযুক্ত প্রতিরোধ গড়ে তুলত হবে। নারীর টেকসই উন্নয়ন ও ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে অবশ্যই বিনিয়োগ বৃদ্ধি করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button