slider

মানিকগঞ্জে নানা আয়োজনে বিশ্ব খাদ্য দিবস পালিত

নাসির উদ্দিন, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি : “টেকসই জীবন ও ভবিষ্যতের জন্য খাদ্য অধিকার নিশ্চিত কর” বিশ্ব খাদ্য দিবস-2024 উপলক্ষ্যে বৈচিত্র্যিময় খাদ্য উৎসব অনুষ্ঠিত হয়।শতবাড়ির কৃষক উদ্যোক্তা শহিদুল ইসলাম ও বরুন্ডি কৃষক সংগঠনের উদ্যোগে এবং বারসিক সহযোগিতায় খাদ্য উৎসব ষ্টলে বিভিন্ন ধরনের পিঠা পায়েস, বীজ বৈচিত্র্য, অচাষকৃত উদ্ভিদ, নকঁশী কাথা, শাক সবজি, কৃষি যন্ত্রপাতি ও বন্ধু চুলা ষ্টল প্রদান করেন।অংশগ্রহনকারীগণ ষ্টল পর্যবেক্ষণ করেন ও তথ্য আদান প্রদান করেন।

পর্যবেক্ষণ শেষে আলোচনায় অংশগ্রহন করেন, উপ-পরিচালক(অবঃ)কৃষিবিদ মো. আব্দুল খালেক, বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়, শিক্ষক ও সমাজ কর্মী মনোয়ার হোসেন, নারী উদ্যোক্তা রিমি সিকদার, কৃষক উদ্যোক্তা শহিদুল ইসলাম, কৃষক গবেষক গোসাই দাস রায় বারসিক কর্মী সত্যরঞ্জন সাহা ও মুকতার হোসেন বলেন সকলের জন্য বিষ মুক্ত ও নিরাপদ খাদ্য প্রয়োজন।কৃষক সচেতন হয়ে নিজে বীজ রেখে, গোবসার ও বালাই ব্যবহার করে চাষাবাদ করা মাধ্যমে কম থরচে নিরাপদ খাদ্য দিতে পারে।আজকের ষ্টলগুলো থেকে আমরা অভিজ্ঞতা নিতে পারি বীজ বৈচিত্র্য থাকলে আমরা স্বাধীনভাবে চাষ করতে পারি। অচাষকৃত উদ্ভিদ সংরক্ষণের মাধ্যমে আমাদের সকলের খাদ্য নিরাপত্তা সহযোগিতা হয়।কৃষি যন্ত্রপাতি ব্যবহার করে কম খরচে চাষাবাদ করতে পারি। ভেষজ উদ্ভিদ ব্যবহার করে প্রাথমিক চিকিৎসা করতে পারি।কৃষকগণ বীজ বিনিময় ও তথ্য আদান প্রদানের মাধ্যমে চাষাবাদ করে খাদ্য নিরাপত্তায় সহযোগিতা করার উদ্যোগ গ্রহন করব।

বিশ্ব খাদ্য দিবস উদযাপনের এ আয়োজনের মূল লক্ষ্য ছিল উন্নত জীবন ও সমৃদ্ধ ভবিষ্যতের জন্য খাদ্যের অধিকার এর গুরুত্ব তুলে ধরা এবং সকলের মধ্যে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা।

উল্লেখ্য, ১৯৪৫ সালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা প্রতিষ্ঠার স্মরণে এই দিনটি পালিত হয়। খাদ্য নিরাপত্তা ও দারিদ্র্য বিমোচনে কাজ করা বিভিন্ন সংস্থা, যেমন জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল, এই দিনটি ব্যাপকভাবে উদযাপন করে।
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) মতে, বাংলাদেশের ২০ শতাংশ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button