Uncategorized

মানিকগঞ্জে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে শোক দিবস।
মানিকগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে এ দিনের শুভ সূচনা হয়।পরে একটি শোক মিছিল অনুষ্ঠিত হয়। শোক মিছিলে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রাণালয়ের প্রতিমন্ত্রী ও মানিকগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য আলহাজ জাহিদ মালেক স্বপন।
এতে মানিকগঞ্জ জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, পুলিশ সুপার মাহফুজুর রহমান, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. রমজান আলীসহ কয়েক শতাধিক সর্বস্তরের জনসাধারণ শোক মিছিলে অংশগ্রহণ করেন। জেলার ৭ টি উপজেলাতেই নানা আয়োজনে পালিত হয়েছে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী।
জাতীয় শোক
এছাড়াও জাতীয় শোক দিবসে ঘিওর, দৌলতপুর ও শিবালয় ডাক বাংলো প্রাংগনে উপজেলা আ’ লীগ আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ.এম. নাঈমুর রহমান দুর্জয় এম.পি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button