মানিকগঞ্জে ধর্ষণ মামলায় ২জনের যাবজ্জীবন কারাদন্ড

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে কিশোরী ধর্ষণ মামলায় দুই আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ১ লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৬ মাস করে কারাদন্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। এছাড়া, তাদেরকে ২০০০ এর ৭ ধারার অপরাধে ১৪ বছর সশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হাছিনা রৌশন জাহান। দন্ডপ্রাপ্তরা হলেন, সিঙ্গাইর উপজেলার ধল্লা উত্তর পাড়া গ্রামের কালু মিয়ার ছেলে মানিক মিয়া ওরফে মইজা (৪৫) ও একই গ্রামের গেদা মিয়ার ছেলে আবুল হোসেন (৪৭)। এই মামলা থেকে আসামী আব্দুল খালেক কে বেকসুর খালাস দেওয়া হয় এবং মামলা চলাকালিন সময়ে অপর আসামী কালু মিয়া মারা যান।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি একেএম নূরুল হুদা রুবেল জানা যায়, ২০০৩ সালের ৬ই মে রাতে পোষাক কারখানার শ্রমিক মা ও বোনকে আনতে সিঙ্গাইর উপজেলা বাস্তা বাসস্ট্যান্ডে যায় ১৫ বছরের এক কিশোরী। এসময় আসামী মানিক মিয়া ওরফে মইজা ও আবুল হোসেন তাকে অপহরনসহ ধর্ষন করে। পরে দিন ওই কিশোরীর মা বাদি হয়ে সিঙ্গাইর থানায় একটি মামলা করেন। ওই মামলায় আসামী করা হয় সিঙ্গাইর উপজেলার ধল্লা উত্তর পাড়া গ্রামের কালু মিয়ার ছেলে মানিক মিয়া ওরফে মইজা ও একই গ্রামের গেদা মিয়ার ছেলে আবুল হোসেন , কালু মিয়া ও আব্দুল খালেককে । পুলিশ ওই মামলায় আদালতে অভিযোগপত্র ( চার্জশীট ) দাখিল করেন। মামলা চলাকালিন সময় আসামীরা জামিনের মুক্ত হন। এর মধ্যে আসামী কালু মিয়া ২০০৬ সালে ৬ মার্চ মারা যান। আসামীদের মধ্য বেকসুর খালাস প্রাপ্ত আব্দুল খালের উপস্থিতিতে বিচারক রায় ঘোষনা করেন। দন্ডপ্রাপ্ত দুইজন রায় ঘোষনার সময় আদালতে উপস্থিত হননি। আদালতে মোট ৯ জন সাক্ষী প্রদান করেন।



