slider

মানিকগঞ্জে তিন দফা দাবিতে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি : “শিক্ষা কাজ গণতন্ত্র সমাজতন্ত্রের মূলমন্ত্র” শিক্ষা সামগ্রীর দাম কমানো,পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িকতা বন্ধ ও ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মানিকগঞ্জ জেলা সংসদ বিক্ষোভ সমাবেশ করে।

আজ শনিবার সকাল ১১ টায় মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার রুপসা বাজারে এ সমাবেশের আযোজন করা হয়।
উক্ত সমাবেশে ছাত্র ইউনিয়ন মানিকগঞ্জ জেলা সংসদের সভাপতি রাসেল আহম্মেদের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক মামুন হোসেন সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ছাত্রনেতা কমরেড দীপক শীল। আরো বক্তব্য রাখেন জেলা সংসদের স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক হৃদয় মোল্লা, সদস্য অন্তর হোসেন প্রমুখ।

এসময় দীপক শীল বলেন, একদিকে করোনাকালীন সময়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসে যেতে পারেনি, অর্থনৈতিক অসচ্ছলতার জন্য এরই মধ্যে ঝরে পরেছে অগণিত শিক্ষার্থী তার উপর এই শিক্ষা সামগ্রীর দাম বৃদ্ধির কারণ গরীব, মেহনতী ও শ্রমজীবী মানুষের সন্তানের পড়ালেখা অনিশ্চিত হয়েছে পরেছে। এভাবে চলতে থাকলে দেশ এক সময় মুখ থুবড়ে পড়বে বলে আমরা মনে করি।
বক্তারা আরো বলেন বলেন, শিক্ষা সামগ্রীর মূল্য বৃদ্ধি এখন শিক্ষার্থীদের মরার উপর খাড়ার ঘাঁ। অনতি বিলম্বে শিক্ষা সামগ্রীর দাম কমানো না হলে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্বার আন্দোলন গড়ে তুলবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button