মানিকগঞ্জে তারেক মাসুদ-মিশুক মুনীর স্মৃতি ক্যারাম টুর্ণামেন্ট উদ্বোধন

সোহেল রানা,মানিকগঞ্জ : মানিকগঞ্জে তারেক মাসুদ-মিশুক মুনীর স্মৃতি পরিষদের উদ্যোগে ক্যারাম টুর্ণামেন্ট-২০২২ উদ্বোধন করা হয়েছে । শুক্রবার সন্ধ্যার পর ঘিওর উপজেলার বানিয়াজুরী বাসষ্ট্যান্ডের আফতাব উদ্দিন খান মার্কেটে টুর্ণামেন্টের শুভ উদ্বোধন হয় । বানিয়াজুরী ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান এস.আর আনসারী বিল্টু খেলার উদ্বোধন করেন ।
২০১১ সালের ১৩ আগস্ট সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ ও মিশুক মুনীর সহ পাঁচজনের মৃত্যু হয় । ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা নামকএকটি জায়গায় দুর্ঘটনাটি ঘটে । চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ এবং সাংবাদিক মিশুক মুনীরের স্মূতিকে অম্লান করে ধরে রাখতে ঘিওর উপজেলার বানিয়াজুরীতে তারেক মাসুদ-মিশুক মনীর স্মৃতি পরিষদ গঠিত হয় । প্রতি বছর এ স্মৃতি পরিষদের উদ্যোগে মৃত্যুবার্ষিকী পালন করা হয় । তারেক মাসুদ-মিশুক মনীর স্মৃতি পরিষদের সভাপতি রুহি দাস চক্রবর্তীর সভাপতিত্বে ক্যারাম বোর্ড টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠানে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পবিত্র ফাউন্ডেশনের সভাপতি পবিত্র সরকার, বানিয়াজুরী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোখতারুজ্জামান সহ আরো অনেকে ।
তারেক মাসুদ-মিশুক মনীর স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক ও গাজী টেলিভিশনের মানিকগঞ্জ প্রতিনিধি রিপন আনসারী উদ্বোধন অনুষ্ঠানের সঞ্চালনা করেন । ১৬ টিমের ৩২ জন খেলোয়াড়ের অংশগ্রহণে এ টুর্নামেন্টে অনুষ্ঠিত হবে ।




