শিরোনাম

মানিকগঞ্জে তাবলিগের ৩ জন করোনায় আক্রান্ত

মানিকগঞ্জের সিংগাইরে তাবলিগ জামায়াতের ১১ জনের নমুনা পরীক্ষায় তিনজন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।
মঙ্গলবার বেলা ১১টার দিকে সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ এই তথ্য নিশ্চিত করেছেন। ওই তিনজনকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে রাখার প্রস্তুতি চলছে।
সিভিল সার্জন আরও বলেন, গত ২৪ মার্চ ফরিদপুর থেকে মানিকগঞ্জের সিংগাইরের বাইতুল মামুর ও মারকাযুল মা আরিফ ওয়াদ-দা ওয়াহ মাদ্রাসায় তাবলিগ জামায়াতে এসেছিলেন ১২ সদস্যের একটি দল।
এদের মধ্যে গত শনিবার ৬০ বছরের এক বৃদ্ধের শরীরে করোনার উপসর্গ দেখা দিলে তাকে ঢাকায় আইইডিসিআরে পরীক্ষা করালে তিনি করোনায় আক্রান্ত বলে নিশ্চিত হয়।
পরবর্তীতে রবিবার ওই মাদ্রাসাসহ পুরো সিংগাইর পৌরসভা লকডাউন করে দেয় স্থানীয় প্রশাসন।
সেই সঙ্গে তাবলিগ জামায়াতের ১১ সদস্যকে ওই মাদ্রাসায় হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। একই সঙ্গে জামায়াতে যোগ দেওয়া স্থানীয় ৬ জনকে এবং তাদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।
ডা. আনোয়ারুল আমিন আখন্দ বলেন, শনাক্ত তিন ব্যক্তি ফরিদপুর জেলার। তাদেরকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে রাখার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
দেশ রূপান্তর

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button