শিরোনাম

মানিকগঞ্জে জ্বর ও শ্বাসকষ্টে বৃদ্ধের মৃত্যু

মানিকগঞ্জের সাটুরিয়ায় ঠান্ডা, জ্বর ও শ্বাসকষ্টে একজনের মৃত্যু হয়েছে। সাটুরিয়া উপজেলা প্রশাসন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে কিনা সর্তকতায় মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে।
একইসঙ্গে তিন পবিাবার ও স্থানীয় চিকিৎসককে কোয়ারেন্টাইনে রেখেছে প্রশাসন।
মৃত আনোয়ার হোসেন বরকন দাজ (৬৫) সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের গোলড়া গ্রামের বাসিন্দা।
বিষয়টি সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম নিশ্চিত করে বলেন, আনোয়ার হোসেন বুধবার সকালে মারা গেছে। তার আগে থেকেই শ্বাসকষ্ট ছিল।
ঠান্ডা ও জ্বর ছিল কয়েকদিন ধরে। আমরা সর্তকতার জন্য তার নমুনা সংগ্রহ করে করোনা আক্রান্ত ছিলেন কি না তা নিশ্চিত হওয়ার জন্য ঢাকার আইইডিসিআরে পাঠিয়েছি।
এছাড়া মৃত ব্যক্তির পরিবারসহ পাশের আরও ২ বাড়ি এবং মৃত ব্যক্তির পল্লী চিকিৎসককে হোম কোয়ারান্টোইনে রাখা হয়েছে। ৩টি বাড়ি লকডাউন করা হয়েছে।
সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মামুনুর রশিদ বলেন, মারা যাওয়ার ৩ ঘন্টা আগে নমুনা নিতে হয়। আমারা মারা যাবার এক ঘণ্টার মধ্যেই সংগ্রহ করে সাথে সাথে আইইডিসিআরে পাঠিয়েছি। রিপোর্ট আসলেই নিশ্চিত হওয়া যাবে আনোয়ার হোসেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে কিনা।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মতিয়ার রহমান মিঞা সম্পন্ন করছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button