slider

মানিকগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিনে কবি পত্নীর স্মৃতি সংরক্ষণের ডাক

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি : “বল বীর! বল উন্নত মম শির!! আজ মানিকগঞ্জ শিবালয় উপজেলার তেওতা জমিদার বাড়িতে কবি নজরুল-প্রমীলা স্মৃতি বিজারিত পুকুর ঘাটে প্রমীলা নজরুল সাংস্কৃতিক গোষ্ঠীর আয়োজনে বিকেল ৫ ঘটিকা থেকে রাত ৮ ঘটিকা পর্যন্ত আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মো.আতিকুর রহমানের সভাপতিত্বে ও বাংলাদেশ প্রগতি লেখক সংঘ মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো.নজরুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম ও সহ সভাপতি কমরেড গোলাম নবী খান বাদল।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট নজরুল-প্রমীলা গবেষক মিয়াজান কবীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নজরুল-প্রমীলা গবেষক কৃষিবিদ রফিক চৌধুরী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি কমরেড অধ্যাপক আবুল ইসলাম সিকদার, তেওতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মো.মোশাররফ হোসেন, নজরুল প্রমীলা পরিষদের যুগ্ম সম্পাদক জনাব মো.হাবিল উদ্দিন, প্রমীলা নজরুল স্মৃতি সংরক্ষণ পরিষদের সহ সভাপতি মো.মোসলেহ উদ্দিন খান মজলিস, কমরেড মজিবুর রহমান মাস্টার ও ডাঃ ভজন কৃষ্ণ বনিক প্রমুখ।
বক্তারা বলেন এটাই নজরুলের শ্বশুর বাড়ি। প্রমীলা নজরুলের স্মৃতি বিজারিত পূন্যভূমি আমরা সংরক্ষণ করে এখানে নজরুল গবেষণা ইনিস্টিউট ও বিশ্ববিদ্যালয় স্থাপন করতে জনপ্রশাসনের সার্বিক সহযোগিতা চাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button