slider

মানিকগঞ্জে জলবায়ু ধর্মঘটে স্কুল শিক্ষার্থীরা পরিবেশ দূষণ ও মাদককে লাল কার্ড দিলেন

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ :”জলবায়ু সুবিচার এখনই দরকার, বাতাস,নদী,মাটি দখল দূষণ বন্ধ করি, মাদককে না বলি” এই ধরনের বিভিন্ন স্লোগান নিয়ে আজ মানিকগঞ্জ বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে সকাল থেকে দুপুর পর্যন্ত লেমুবাড়ী বিনোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী প্রধান দেশগুলোর প্রতি কার্বন নিঃসরণ হ্রাসসহ জলবায়ু ক্ষতিপূরণের দাবিতে ধর্মঘট ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীনবন্ধু রায়ের সভাপতিত্বে ও উন্নয়নকর্মী মো.নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো.হামিনুর রশীদ। বিশেষ আলোচনায় আরও অংশগ্রহণ করেন হীরালাল সেন সাহিত্য ও সাংস্কৃতিক সংঘের জেলা সভাপতি অধ্যাপক মনোয়ার হোসেন, অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো.রওশন আলী, সাংবাদিক আবুল বাশার আব্বাসী,সহকারী শিক্ষক মো.আলামিন মিয়া প্রমুখ।
বক্তারা বলেন বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে আমরা সবচেয়ে বেশি আক্রান্ত। ধনী দেশগুলোর ভোগবাদী জীবনের জন্যই এই পরিনতি। আমরা তাদের কাছে কার্বন নিঃসরণ হ্রাসসহ জলবায়ু ক্ষতিপূরণের জোর দাবি জানাই।
উল্লেখ্য যে Friday for future আন্দোলন বা জলবায়ু আন্দোলনের জন্য যুব ধর্মঘট শুরু হয়েছিল ২০১৮ সালের আগস্টে, যখন সুইডিশ শিক্ষার্থী গ্রেট থুনবার্গ তিন সপ্তাহ তার স্কুল দিনে সুইডিশ পার্লামেন্টের বাইরে বসে থাকতো। তার উদ্দেশ্য ছিল জলবায়ু পরিবর্তন নিয়ে নিস্ক্রিয়তার বিরুদ্ধে সরকার যেন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন। এরপর থেকে সেপ্টেম্বর মাসের ২০ তখন শুক্রবার ছিল তখন থেকেই এই ধর্মঘট শুরু হয় এবং চলমান থাকে। ১৫ বছর বয়সে একজন শিক্ষার্থীর পরিবেশকর্মী হয়ে ওঠা সবাইকে বিস্ময় করে এবং এই আন্দোলন চলমান আছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button