slider

মানিকগঞ্জে জলবায়ু ক্ষতিপূরণের দাবিতে প্রতীকী যুব ধর্মঘট

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ : “জলবায়ু ন্যায্যতা চাই,জেন্ডার ন্যায্যতা নিশ্চিত করি” এই ধরনের বিভিন্ন স্লোগান নিয়ে বেসরকারি সংগঠন বারসিক এর আয়োজনে মানিকগঞ্জ শিবালয় অঞ্চলের উদ্যমী যুবক ও বারসিক ফলসাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী প্রধান দেশগুলোর প্রতি ক্ষতিপূরণের দাবিতে যুব ধর্মঘট ও স্কুল বক্তৃতামালা অনুষ্ঠিত হয়।

বক্তৃতাকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আওলাদ হোসেনের সভাপতিত্বে ও সেচ্ছাসেবী যুবক মুশফিকুর রহমান নিবিড়ের সঞ্চালনায় কর্মসূচির ধারণা পাঠ করেন বারসিক প্রকল্প কর্মকর্তা মো.নজরুল ইসলাম। আলোচনায় অংশগ্রহণ করেন লোকমোর্চা জেলা সাধারণ সম্পাদক কাজী তায়েবুর রহমান টিপু,নদী ও প্রাণ প্রকৃতি সুরক্ষা কমিটির জেলা সভাপতি অ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়, স্কুল শিক্ষক আব্দুল মান্নান, ইয়ুথ গ্রীণ ক্লাবের জেলা সহসভাপতি মিজানুর রহমান হৃদয়, বারসিক কর্মকর্তা সুবীর কুমার সরকার, যুব নেতা মো.আশফরাফ আলী, বুলবুল আহমেদ, কাজী তানভীর আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন আমরা জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নই। আমরা জলবায়ু ক্ষতিপূরণ ও ন্যায্যতা চাই

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button