মানিকগঞ্জে ছাত্র ইউনিয়নে রাসেল সভাপতি রাহুল সাধারণ সম্পাদক ও মিশুক সাংগঠনিক করে জেলা কমিটি

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি : “সকল দুঃশাসন দুরাচার হবে অবসান,তারুণ্যের চেতনা জুড়ে মুক্তির আহবান” এই স্লোগান কে ধারণ করে আজ বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মানিকগঞ্জ জেলা সংসদের আয়োজনে মানিকগঞ্জ শহীদ স্মৃতি ফলকে সকাল ১১.০০ ঘটিকায় উদ্ভোদনী সমাবেশ ও মিছিল নিয়ে জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর কার্যালয়ে কাউন্সিল অধিবেশনে ১৭ সদস্য বিশিষ্ট জেলা কমিটি নির্বাচিত হয়।
উদ্ভোদনী সমাবেশে সংগঠনের সভাপতি এম আর লিটন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.রাসেল আহমেদ এর সঞ্চালনায় ২৪ তম জেলা সম্মেলনের উদ্ভোদন ঘোষণা করেন জেলার বিশিষ্ট নাট্যকার কমরেড হরিপদ সূত্রধর। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সংসদের সভাপতি ছাত্রনেতা ফয়েজ উল্লাহ। সমাবেশ আরো বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড.আজাহারুল ইসলাম আরজু। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক আবুল ইসলাম সিকদার, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মানিকগঞ্জ জেলা সংসদের সাবেক সভাপতি মো.নজরুল ইসলাম প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড মুজিবুর রহমান মাস্টার, যুবনেতা কমরেড আরশেদ আলী মাস্টার ও কবি শফিক সেলিম প্রমুখ।
বক্তারা বলেন আমরা অর্থনৈতিকভাবে উন্নতি করেছি কিন্তু শিক্ষা কাজ গণতন্ত্র সুরক্ষাসহ মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িক সাংস্কৃতিক চর্চায় বহুদূর পিছিয়ে আছি। মুক্তিযুদ্ধের দাবিদার সরকারের আমলে পাঠ্যপুস্তক থেকে প্রগতিশীল লেখকদের লেখনি হাড়িয়ে যায় এটি মানতে পারছি না। ফ্যাসিবাদী সরকার একটা ভীতির সমাজ সৃষ্টি করেছে। পূজিবাদি এই সমাজে প্রেম ভালোবাসা মায়া মমতা প্রীতি উঠে যাচ্ছে। আমরা বইমুখী হয়ে সৃজনশীল ধারায় নতুন করে প্রীতি ও সাম্যের সমাজ বিনির্মান করতে চাই।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহসভাপতি জাহিদুল ইসলাম, সহসাধারণ সম্পাদক মো.মামুন হোসেন, দপ্তর সম্পাদক রনক খান, কোষাধ্যক্ষ বিপ্লব চন্দ্র সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক অন্তর মিয়া, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক হৃদয় মোল্লা, সাংস্কৃতিক সম্পাদক ইসমাইল হোসেন, ক্রিড়া সম্পাদক আবির হোসেন, সদস্য এম আর লিটন, রুমা আক্তার, সৈয়দা সাবরিনা সান্তা, অর্পা নন্দী প্রমুখ।




