Uncategorized

মানিকগঞ্জে ছাত্রলীগের বৃক্ষ রোপণ

নিজস্ব প্রতিনিধি : “মুজিব বর্ষের আহ্বান তিনটি করে গাছ লাগান” এই শ্রোগানে মুজিব শতবর্ষ উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় মানিকগঞ্জে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিদুল ইসলামের উদ্যোগে সদর উপজেলার মিতরা আদর্শ প্রাথমিক বিদ্যালয় ও শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই গাছের চারা রোপণ করা হয়।
এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিল্লাল হোসেন, প্রধান শিক্ষক তাহের হোসেন, ছাত্রলীগ কর্মী শরিফুল ইসলাম, রাজু হোসেন ও তারেক ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষিকরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button