sliderস্থানিয়

মানিকগঞ্জে চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী আন্দোলনের ২ নেতাকে আটক

মোহাম্মদ আলী,মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী আন্দোলনের ২ নেতাকে আটক করেছে পুলিশ।

উল্লেখ্য, মামলার নামে চাঁদাবাজি ও পুলিশের সাথে অসদাচরণের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে মানিকগঞ্জ সদর থানার পুলিশ।
২১ মে বুধবার বেলা ৮ ঘটিকার সময় নিজস্ব বাসা থেকে তাঁদের নিয়ে যাওয়া হয়।

ওই দুজন হলেন- মেহেরাব খান ও আশরাফুল ইসলাম রাজু। তাঁরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলার যুগ্ম সদস্যসচিব পদে দায়িত্ব পালন করছেন। আশরাফুল ইসলাম রাজু শিবালয় উপজেলার নবগ্রাম এলাকায় রজ্জব মোল্লার ছেলে এবং মেহেরাব খান পৌরসভার উত্তর সেওতা এলাকার মতিউর রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বলেন, ‘মেহেরাব এবং রাজু বৈষম্যবিরোধী আন্দোলনের পলাতক আওয়ামী লীগসহ বিভিন্ন জনের বিরুদ্ধে মামলা করেছেন। এরপর অব্যাহতি দেওয়ার কথা বলে বিভিন্ন জনের কাছ থেকে বড় অঙ্কের চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি পুলিশের সঙ্গে অসদাচরণ এবং মানিকগঞ্জ নিউজ নামের একটি ফেক আইডির সঙ্গে তাঁদের জড়িত রয়েছেন। এ বিষয়ে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রমজান মাহমুদ বলেন, “মেহেরাব খান ও আশরাফুল ইসলাম রাজু জুলাই আগস্টের ফ্যাসিবাদ আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং অভ্যুত্থানের পর তাঁরা সততা এবং ন্যায়ের পক্ষে সাহসী স্লোগান ও সাহসী ভূমিকা রেখেছেন। কোনো কাজে তাঁদের ভুল থাকলে তাঁর জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।”

রমজান মাহমুদ আরও বলেন, “আমার সহকর্মীদের অজানা স্থানে আটকে রেখে বিভিন্নভাবে জেরা করা হচ্ছে, এটি আমাদের বোধগম্য মনে হচ্ছে না। মনে রাখতে হবে, স্বৈরাচারের বিরুদ্ধে আমরা এক এবং অভিন্ন। আটকদের দ্রুত মুক্তি না দিলে, আমরা কর্মসূচী ঘোষণা করতে বাধ্য হব।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button