মানিকগঞ্জে ঘাতক দালাল নির্মূল কমিটি এর আলোচনা সভা

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ : “বঙ্গবন্ধুর আদর্শ ও ৭২ এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠা কর” আজ সকালে মানিকগঞ্জ স্যাক মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি মানিকগঞ্জ শাখার আয়োজনে “মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের সভাপতি এ্যাডভোকেট দীপক কুমার ঘোষের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রায়ের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক আশুতোষ রায়, জাসদ নেতা কমরেড ইকবাল খা, হীরালাল সেন সাহিত্য ও সাংস্কৃতিক সংঘের জেলা সভাপতি অধ্যাপক মনোয়ার হোসেন,মিউজিক টাচ এন্ড রিলেশন এর সাধারণ সম্পাদক মো.মুক্তার হোসেন, ধর্মীয় নেতা কালিপদ ঘোষ,জাতীয় যুব জোটের কেন্দ্রীয় নেতা মো.সোলাইমান হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে শুরুতে ১৫ আগস্ট এ নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। সবার শেষে জাগরণ সংস্কৃতিক স্কোয়াডের সদস্য সচিব তারা হোসেন “যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই” গানটি পরিবেশন করেন।
বক্তাগণ”বঙ্গবন্ধু হত্যা কান্ডে নেপথ্যে জড়িতদের খুঁজে বের করার জন্য জাতীয় কমিশন গঠন ও পালিয়ে থাকা পাঁচ খুনিকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবী জানান”। একই সাথে বক্তাগণ ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামাতে ইসলামকে নিষিদ্ধ করে বঙ্গবন্ধুর ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ও আসাম্প্রদায়িক তথা শোষনমুক্ত সোনার বাংলা গড়তে ৭২ এর সংবিধান বাস্তবায়নের জোর দাবি জানান।




