sliderস্থানিয়

মানিকগঞ্জে গানে গানে সাংস্কৃতিক কর্মশালা

মো. নজরুল ইসলাম,মানিকগঞ্জ: লোকজ চর্চা করি, বহুত্ববাদী সমাজ গড়ি এই স্লোগান নিয়ে আজ মানিকগঞ্জের জয়নগর সৈয়দ আয়েশা হক কালচারাল সেন্টার মিলনায়তনে গ্রামীণ শিল্পী সংস্থা ও বারসিক এর যৌথ আয়োজন সকাল থেকে দুপুর পর্যন্ত নারী ও কিশোরীদের উপর সামাজিক সহিংসতা এবং বাল্যবিবাহ প্রতিরোধে গানে গানে সাংস্কৃতিক কর্মশালা অনুষ্ঠিত হয়।

সভায় গ্রামীণ শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক মো.ইউসুফ আলীর সভাপতিত্বে ও সাংস্কৃতিক সংগঠক এস এম রাব্বির সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন মানিকগঞ্জ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রভাষক তাপস কুমার রাউত, মানিকগঞ্জ জেলা প্রেসক্লাবের সহ সভাপতি আবুল বাশার আব্বাসী, বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়, কর্মসূচি সমন্বয়কারী রাশেদা আক্তার, প্রকল্প কর্মকর্তা মো. নজরুল ইসলাম, কবি জাকির হোসেন রাজু প্রমুখ।

গানে গানে সচেতনতার কথা বলেন মো.শহীদ, মো. আনোয়ার হোসেন, দেওয়ান বাদল,মো নাসির উদ্দীন, আবৃত্তি করেন রুপন্তি সরকার, অঙ্কিতা রাউত, শিল্পী রাজিয়া সুলতানা প্রমুখ।

বক্তারা বলেন আমাদের সমাজে অনবরত নারী নির্যাতন, হত্যা,খুন,ধর্ষণ, পরোকিয়া, বহুবিবাহ ও যৌন হয়রানিসহ নানা ধরনের সামাজিক ও প্রাকৃতিক সহিংসতা চলছে। এগুলো কেবল বল প্রয়োগ করে মুক্ত করা সম্ভব নয়। তাই সাহিত্য ও সাংস্কৃতিক বিকশে লোকজ চর্চাই পারে বহুত্ববাদী সমাজ বিনির্মান করতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button