মানিকগঞ্জে গর্ভকালীন স্বাস্থ্যসেবা ক্যাম্পে সর্বত্র নিরাপদ মাতৃত্বের দাবি

মো.নজরুল ইসলাম : “গর্ভকালে চারবার সেবা গ্রহণ করি,নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করি” এই স্লোগান নিয়ে আজ মানিকগঞ্জে সদর জাগির ইউনিয়নের গাড়াকুল কমিউনিটি ক্লিনিকে সকাল থেকে দুপুর পর্যন্ত নিরাপদ মাতৃত্ব দিবস ২০২৩ উপলক্ষে্ জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও বারসিক এর আয়োজনে এবং হেলথ ওয়াচের সহযোগিতায় গর্ভকালীন স্বাস্থ্যসেবা বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়।
কমিউনিটি ক্লিনিক পরিচালনা কমিটির সভাপতি মো.আনোয়ার হোসেনের সভাপতিত্ত্বে ও বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিক উল করিম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মানিকগঞ্জ সদর, কমিউনিটি ক্লিনিক কর্মকর্তা মো. গোলাম রাব্বানী ও শাহনাজ ইয়াসমিন, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের অধ্যাপক মনোয়ার হোসেন, বারসিক কর্মকর্তা রাশেদা আক্তার ও সামায়েল হাসদা প্রমুখ।
স্বাস্থ্য ক্যাম্পের মাধ্যমে ৫০ জন গর্ভবতী নারীর ব্লাড গ্রুপ, ডায়াবেটিস পরীক্ষা ও গর্ভকালীন পরীক্ষা করানো হয়। আলোচনায় দেশের প্রান্তিক পর্যায়ের সকল স্থানে মাতৃত্বের সময়সহ সারাবছর নারীর নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবি করা হয়।




