slider

মানিকগঞ্জে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জে “উন্নয়নের জন্য উদ্ভাবন ও উদ্যোক্তা নীতি” প্রতিপাদ্যে গণপ্রকৌশল দিবস ও ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ(আইডিইবি) এর ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
বুধবার সকাল এগারোটায় মানিকগঞ্জ ন্যাশনাল পলিটেকনিক ইন্সটিটিউট থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইন্সটিটিউটের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।
অনুষ্ঠানে আইডিইবি মানিকগঞ্জ এর সাধারণ সম্পাদক ও এনপিআই পরিচালক ইঞ্জিনিয়ার ড. মোহাম্মদ ফারুক হোসেনের সঞ্চালনায় এবং আইডিইবি মানিকগঞ্জ শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ বেল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান, গনপুর্ত বিভাগের সহকারী প্রকৌশলী শেখ মোঃ রোকনুজ্জামান, মানিকগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল মান্নান খান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্তরের ইঞ্জিনিয়ার, শিক্ষক ও দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button