
মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: সারাদেশে নৈরাজ্য ও বিশৃঙ্খলা এবং অস্থিতিশীল ঠেকাতে ইসলামী ৮ দলীয় ঐক্যজোটের উদ্যোগে লাঠি নিয়ে সুশৃঙ্খলভাবে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড রাজ হোটেলের সামনে অবস্থান করেন মানিকগঞ্জ জেলা শাখা ইসলামী ৮ দলীয় ঐক্যজোটের নেতাকর্মীরা।
১৩ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১১ টায় মানিকগঞ্জ বাস স্ট্যান্ড হতে সদর হাসপাতালকে প্রদক্ষিণ করে জেলা পরিষদের সামনে দিয়ে পূর্ণরায় বাস স্ট্যান্ডে শান্তিপূর্ণ র্যালি শেষ হয়। পরবর্তীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় ৮ দলীয় ঐক্যজোটের নেতাকর্মীরা সৈরাচার খুনি হাসিনার ফাসি দাবি করেন। অতিবিলম্বে ফাসি কার্যকর দাবি জানান।
কোন ধরনের ফ্যাসিবাদি অপশক্তি ই আর কোনভাবে রাজপথে কিংবা রাষ্ট্র ক্ষমতায় জায়গা দেওয়া হবে না।
দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ও অপশক্তি বিরুদ্ধে সোচ্চার ৮ দলীয় ঐক্যজোট।
উপস্থিত বক্তরা আরো জানান,জুলাইয়ের সনদের ভিত্তিতে অতিদ্রুত রাষ্ট কাঠামো সংস্কার করতে হবে।




