slider

মানিকগঞ্জে কৃষি জমি সুরক্ষাসহ কৃষকের ন্যায্য অধিকার আদায় ঐক্যবদ্ধ হওয়ার আহবান

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ : “যুদ্ধ নয়,শান্তি ও প্রাণ প্রকৃতির সুরক্ষা চাই” এই স্লোগান কে সামনে রেখে আজ মানিকগঞ্জ স্যাক কার্যালয়ে জেলা কৃষি উন্নয়ন ফোরাম ও কৃষি জমি সুরক্ষা কমিটির যৌথ আয়োজনে ত্রৈমাসিক সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় কৃষি জমি সুরক্ষা কমিটির আহবায়ক এ্যাডভোকেট দীপক কুমার ঘোষ এর সভাপতিত্বে ও উন্নয়নকর্মী মো. নজরুল ইসলাম এর সঞ্চলনায় কর্মসূচির ধারণা পাঠ করেন কর্মসূচি সমন্বয়কারী মাসুদুর রহমান, স্বাগত বক্তব্য রাখেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা কমরেড শামসুল আলম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুজনের সহসভাপতি ইকবাল হোসেন কচি,কৃষক নেতা কমরেড দুলাল বিশ্বাস, বিশিষ্ট সমাজকর্মী অধ্যাপক মাইনুদ্দিন আহমেদ,অধ্যাপক আনিসুর রহমান, অধ্যাপক মনোয়ার হোসেন,কৃষাণী হাজেরা বেগম,কৃষক নেতা ইমান আলী প্রমুখ, বারসিক কর্মসূচি সমন্বয়কারী শিমুল কুমার বিশ্বাস,কৃষক উদ্যোক্তা শহিদুল ইসলাম, আইপিএম কৃষি প্রশিক্ষক সহিদ বিশ্বাস,
বক্তারা বলেন কৃষি জমি সুরক্ষায় ভূমি ব্যাবহার নীতিমালা জানতে হবে এবং তার আলোকে কর্মসূচি নিতে হবে। এখনো হাটবাজারে ইজারাপ্রথা আছে এবং মাত্রাতিরিক্ত শোষণ করছে। এগুলো থেকে পরিত্রাণ পেতে সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপিসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button