slider
মানিকগঞ্জে কৃষক দলের দুই কমিটি ঘোষণা

ঘিওর, মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ জেলার সদর উপজেলা ও পৌর কৃষক দলের অহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মো. আব্দুল রাজ্জাককে আহবায়ক এবং মো. আমজাদ হোসেন সরকার পল্টুকে সদস্য
সচিব করে মানিকগঞ্জ সদর উপজেলা শাখার ২৫ সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক
কমিটি ঘোষনা করা হয়েছে।
একই সাথে মানিকগঞ্জ পৌর শাখা কৃষক দলের ১৬ সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটিতে আহবায়ক মো: কাজী রফিক হোসেন এবং সদস্য সচিব মো: ছানোয়ার হোসেনের নাম ঘোষনা করা হয়।
মানিকগঞ্জ জেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহবায়ক তোজাম্মেল হক তোজা এবং
সদস্য সচিব মাসুদুর রহমান মাসুদ এই দুই কমিটির অনুমোদন করেছেন।




