slider

মানিকগঞ্জে কৃষক আন্দোলন জোরদার করার আহবান

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ : কৃষি বাঁচাও কৃষক বাঁচাও দেশ বাঁচাও এই স্লোগান কে সামনে রেখে বাংলাদেশ কৃষক সমিতি মানিকগঞ্জ জেলা কমিটির আয়োজনে আজ সকাল ১০ ঘটিকা থেকে দুপুর ২ ঘঠিকা পর্যন্ত মানিকগঞ্জ রিজার্ভ ট্যাংক এলাকায় কমরেড আরজু বাসভবনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে জেলা শাখার সভা অনুষ্ঠিত হয়।
কর্মী সভায় সংগঠনের জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড শংকর প্রসাদ ভৌমিক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কমরেড সেতোয়ার হোসেন খান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আজাহারুল ইসলাম আরজু। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক কৃষক নেতা কমরেড আবিদ হোসেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কমরেড মো.জাহিদ খান।
আলোচনায় আরো অংশগ্রহণ করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড মুজিবুর রহমান মাস্টার, সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড মো.নজরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন বৈশ্বিক নয়া পূঁজি বাদী দুনিয়ায় কৃষক সবচেয়ে বেশি আক্রান্ত। জ্বালানির সাথে কৃষি উপকরণ ও কাচামালের প্রত্যেক্ষ সম্পর্ক থাকায় কৃষিতে উৎপাদন ব্যায় ভয়ঙ্করভাবে বৃদ্ধি পাচ্ছে। এতে কৃষক ও ভোক্তা উভয়ই চরম সংকটে আছে। সংকট মোকাবিলায় প্রথমত প্রকৃত কৃষকের আত্মমর্যাদা ও অধিকার সংরক্ষণে ঐক্যবদ্ধ হওয়া দরকার। জ্বালানি ও কৃষি উপকরণের দাম বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন সংগ্রামে জোরদার করতে হবে। পূঁজি বাদী ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে লড়াই সংগ্রাম জোরদার করতে সংগঠনকে শক্তিশালী করতে হবে। আসুন আমরা দলমত নির্বিশেষে কৃষকের অধিকার আদায়ে দুর্বার আন্দোলন গড়ে তুলি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button