Uncategorized

মানিকগঞ্জে কমিটি বাতিলের দাবি বিএনপির একাংশের

মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি কর্তৃক স্বেচ্ছাচারী কায়দায় সদ্যঘোষিত ৭টি উপজেলা এবং ২টি পৌরসভা কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির একাংশ।
শনিবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট আজাদ হোসেন খান, আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখন ও তোজাম্মেল হক তোজা, সদস্য আব্দুল বাতেন, নাসির উদ্দিন আহাম্মেদ যাদু, এস এম এম ইকবাল হোসেন, অ্যাডভোকেট মেজবাউল হক মেজবা, অ্যাডভোকেট আরিফ হোসেন লিটন, অ্যাডভোকেট গোলাম মোস্তফা, আব্দুল কাদের, গোরাম রফি অপুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট জামিলুর রশীদ খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান আতা, যুগ্ম-আহ্বায়ক মোতালেব হোসেন এবং সদস্য-সচিব এস এ কবীর জিন্নাহ স্বেচ্ছাচারী কায়দায় দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে নিজেদের পছন্দের ব্যক্তি দিয়ে ৭টি উপজেলা এবং ২টি পৌরসভা কমিটি করেছে। এই কমিটিকে পকেট কমিটি উল্লেখ করে সেগুলি বাতিল করে ত্যাগী নেতাদের দিয়ে কমিটি গঠনের দাবি জানান তারা।
উল্লেখ্য, চলতি বছরের ১ মে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন হয়। এই কমিটির আহ্বায়ক জামিলুর রশীদ খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান আতা এবং সদস্য-সচিব এস এ কবীর জিন্নাহ ১১ সেপ্টেম্বর ২৭ সদস্যবিশিষ্ট ৭টি উপজেলা এবং ২টি পৌর কমিটির অনুমোদন করেন।
ঘোষিত কমিটিতে মানিকগঞ্জ পৌর কমিটির আহ্বায়ক একরাম হোসেন খান এবং সিনিয়র যুগ্ম-আহবায়ক নাসির উদ্দিন আহাম্মেদ যাদু, সিঙ্গাইর পৌর কমিটির আহবায়ক অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন এবং সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুর গফুর, মানিকগঞ্জ সদর উপজেলার আহবায়ক খন্দকার আক্কাস আলী খোকন এবং সিনিয়র যুগ্ম-আহবায়ক সামসুল আলম খান, ঘিওর উপজেলা কমিটির আহবায়ক মীর মানিকুজ্জামান মানিক এবং সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুস সোবহান হক, দৌলতপুর উপজেলা কমিটির আহবায়ক আব্দুর রউফ মাষ্টার এবং সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুল মতিন মাষ্টার, হরিরামপুর উপজেলা কমিটির আহবায়ক আব্দুল হান্নান মৃধা এবং সিনিয়র যুগ্ম-আহবায়ক শামীম আহাম্মেদ, শিবালয় উপজেলা কমিটির আহবায়ক জিন্নাহ মোল্লা এবং সিনিয়র যুগ্ম-আহবায়ক রহমত আলী বেপারী লাভলু, সিঙ্গাইর উপজেলা কমিটির আহবায়ক মো. আব্দুল আলী এবং সিনিয়র যুগ্ম-আহবায়ক ডা. মো. শফিউদ্দিন খান, সাটুরিয়া উপজেলা কমিটির আহবায়ক আবুল বাশার সরকার এবং সিনিয়র যুগ্ম-আহবায়ক বশির উদ্দিন ঠান্ডু।
ইত্তেফাক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button