slider

মানিকগঞ্জে কমরেড মোহাম্মদ ফরহাদের প্রয়াণ দিবসে পার্টিকে শক্তিশালী করার প্রত্যয়

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি : দুনিয়ার মজদুর এক হও “নয়নের সম্মুখে তুমি নাই,নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাই,আজি তাই শ্যামলে শ্যামল নীলিমায় নীল” আজ মানিকগঞ্জ শহরস্থ রিজার্ভ ট্যাঙ্ক এলাকায় কমরেড আরজু বাসভবনে বিকেল ৪ ঘটিকা থেকে সন্ধা ৬ ঘটিকা পর্যন্ত কমরেড মোহাম্মদ ফরহাদ এর ৩৫ তম মৃত্যু দিবস পালন করা হয়।
মহান মুক্তিযুদ্ধের গেড়িলা কমান্ডার সংগঠক সাবেক সংসদ সদস্য বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমরেড মোহাম্মদ ফরহাদ এর ৩৫ তম প্রয়াণ দিবসের আলোচনা সভায় সিপিবি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক আবুল ইসলাম সিকদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কমরেড মুজিবুর রহমান মাস্টার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড আজাহারুল ইসলাম আরজু। বক্তব্য রাখেন সিপিবি মানিকগঞ্জ জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মিজানুর রহমান হযরত, সিপিবি মানিকগঞ্জ পৌরসভার সভাপতি অধ্যাপক মীর মোকসেদুল আলম, কমরেড দুলাল বিশ্বাস, কমরেড আরশেদ আলী মাস্টার, কমরেড খুশী মোহন দাস প্রমুখ।
কমরেড মোহাম্মদ ফরহাদ আজীবন বিপ্লবী কমরেড ছিলেন। তিনি সময়ের সাহসী ডায়নামিক লিডার ছিলেন। তিনি জাতির ক্রান্তিলগ্নে পার্টিকে শক্তিশালী করেছেন। তার আদর্শে উজ্জীবীত হয়ে আমরা পার্টিকে নতুন করে সাজাতে চাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button