মানিকগঞ্জে কবি নজরুলের জন্মজয়ন্তীর সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ : “বহুত্ববাদী সাংস্কৃতিক চর্চা করি,নারীবান্ধব সমাজ গড়ি” আজ মানিকগঞ্জের শহরস্থ স্যাক কার্যালয়ে সন্ধা থেকে রাত দশটা পর্যন্ত বারসিকের আয়োজনে ও মিউজিক টাচ এন্ড রিলেশন এর পরিবেশনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বারসিক ব্যাবস্থাপনা কমিটির সভাপতি শ্রীমতী লক্ষী চ্যাটার্জীর সভাপতিত্ত্বে ও মিউজিক টাচ এন্ড রিলেশনের সভাপতি ইব্রাহীম লাবলুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি এ্যাডভোকেট দীপক কুমার ঘোষ। বিশেষ আলোচনায় অংশগ্রহণ করেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়, অধ্যাপক মনোয়ার হোসেন, লোক গবেষক মো.মোশাররফ হোসেন, উন্নয়নকর্মী মো.নজরুল ইসলাম প্রমুখ। সংগীত পরিবেশন করেন গ্রামীণ শিল্পী সংস্থার সভাপতি মো.ইউসুফ আলী, মিউজিক টাচ এন্ড রিলেশনের সাধারণ সম্পাদক মো.মুক্তার হোসেন, সংগঠনের উপদেষ্টা চন্ডীদাশ চ্যাটার্জী, প্রশান্ত বিশ্বাস, শ্যামল কর্মকার, নিবেদিতা বনিক, বিদিতা চৌধুরী, নির্জন মজুমদার, ইদ্রিস আলী প্রমুখ।
আলোচনা ও গানে গানে কবির চরণে অর্ঘ্য দেয়া হয়।কবির গান কবিতা ও সৃজনশীল সাহিত্য কর্মে তিনি সকল কালে সকল মানুষের জন্য প্রাসঙ্গিক। তার সাম্যবাদী অসাম্প্রদায়িক শোষণ মুক্ত সমাজের চেতনা নিয়ে আমরা আলো জ্বালিয়ে যাব।



