slider

মানিকগঞ্জে আরিফ হত্যা মামলায় এক জনের মৃত্যুদন্ড

শুভ মন্ডল, মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে আরিফ শিকদার হত্যা মামলায় হৃদয় কে মৃত্যুদন্ড ও বিশ হাজার টাকা অর্থদন্ডাদেশ দিয়েছে দায়রা জজ আদালত। সোমবার বেলা এগারটায় এই আদেশ দেন সিনিয়র দায়রা জজ জয়শ্রী সমদ্দার। আসামি এ সময় আদালতে উপস্থিতিত ছিলেন। দন্ড প্রাপ্ত আসামি দৌলতপুর উপজেলার ব্রাম্মন্দী গ্রামের মেহের আলী শেখের ছেলে। নিহত আরিফের বাড়ি দৌলতপুর উপজেলার বাঘুটিয়া গ্রামের ফকির পাড়ায়।
মামলা সূত্রে জানা যায় চলতি বছরের ১২ মে সকাল ৯ টায় সাটুরিয়া বেলতলা গ্রামের শ্যালো মেশিন ঘরে আরিফকে একা পেয়ে পূর্ব শত্রুতার জেরে ধান কাটার কাঁচি দিয়ে গলায় পোচ দিয়ে হত্যা করে। এই সময় আশেপাশের লোক শব্দ পেয়ে এগিয়ে এসে হৃদয় কে আটক করে পুলিশে সোপর্দ করে। তদন্ত শেষে সাটুরিয়া থানার এসআই জিয়াউল হাসান আদালতে হৃদয়কে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। সাক্ষী প্রমাণে দোষী সাব্যস্ত হওয়ায় আদালত এই আদেশ দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button