Uncategorized

মানিকগঞ্জে আগুনে স্কুল পুড়ে ছাই

মানিকগঞ্জ শহরের শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় ও পৌর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান নামের দুটি স্কুল আগুনে পুড়ে গেছে। আগুনে স্কুল দুটির ১০টি শ্রেণি কক্ষসহ অফিসের আসবাবপত্র ও ঘরের চাল পুড়ে গেছে।
শুক্রবার বেলা পৌনে ১২ টার দিকে শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে আগুন লাগে। পরে আগুন ছড়িয়ে পড়লে পাশের পৌর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে আগুন ধরে যায়।
প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button