slider

মানিকগঞ্জে আওয়ামীলীগের শোক র‌্যালী

শফিকুল ইসলাম সুমন, মানিকগঞ্জ প্রতিনিধ : ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে মানিকগঞ্জে শোক র‌্যালী ও পথ সভা করেছে জেলা আওয়ামী-লীগ ।

বৃহস্পতিবার সকার সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জ শহরের আওয়ামীলীগ কর্যালয়ের সামনে থেকে একটি শোক র‌্যালী বের হয়। শোক র‌্যালীটি শহর প্রদক্ষিন করে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে পথসভা করে।

মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে পথসভায় সংক্ষিপ্ত সমাবেশে আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদেব কুমার সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তি্যোদ্ধা এ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, সাধারন সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী এনায়েত হোসেন টিপু প্রমুখ ।

বক্তারা বলেন, কোটা আন্দোলনের ভিতর তৃতীয় শক্তি বিএনপি, জামায়াত শিবির, ছাত্রদল ঢুকে আন্দোলনকে ভিন্ন খাতে পরিচালনা করছে। তারা সরকার পতনের চেষ্টা করছে, রাষ্ট্রিয় সম্পাদ ধ্বংস করছে।এখনোও তারা সরকার পতনের
বিভিন্ন যড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এ ষড়যন্ত্র বাংলার জনগন মেনে নিবে না।
র‌্যালী ও শোক সভায় অংশ নেয় মহিলা আওয়ামীলীগ, জেলা যুবলীগ, জেলা ছাত্রলীগ,যুবমহিলালীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক- লীগসহ অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button