sliderস্থানিয়

মানিকগঞ্জে আওয়ামী সরকারের মিথ্যা মামলা থেকে খালাস পেলেন সাংবাদিক সোহেল রানা খন্দকার

মোঃ শাহ আলম,দৌলতপুর (মানিকগঞ্জ): আওয়ামী সরকারের করা মামলায় চার বছর পর মিথ্যা অস্ত্র মামলার অভিযোগ থেকে খালাস পেয়েছেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার।

(১৫ মার্চ) রবিবার মানিকগঞ্জ জেলা জজ কোর্টের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক তানিয়া ফেরদৌসী মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় তাকে খালাস প্রদান করেন । মামলাটি ছিল ১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯(এফ) ধারায় দায়ের করা বিশেষ ট্রাইব্যুনাল মামলা নং–১২/২০২২।

জানা যায়, ২০২২ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে মানিকগঞ্জের ঘিওর সরকারি কলেজের পেছনে ধলেশ্বরী নদীতে যুবলীগ নেতার অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগ ওঠে। এতে নদী ভাঙনে কয়েকটি বাড়িঘর ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যায় এবং উপ-শহর, আঞ্চলিক মহাসড়কসহ সরকারি স্থাপনাও হুমকির মুখে পড়ে।

এ ঘটনায় অনুসন্ধানী প্রতিবেদন করে এশিয়ান টেলিভিশনে পরপর দুটি সংবাদ প্রচার করেন সাংবাদিক সোহেল রানা খন্দকার। পরে ওই প্রতিবেদনের জের ধরে তাকে একটি মিথ্যা অস্ত্র মামলায় জড়ানো হয় । এরপর দীর্ঘ চার বছর ধরে তিনি মামলার হয়রানির শিকার হন।

মামলায় সাংবাদিক সোহেল রানা খন্দকারের পক্ষে মানিকগঞ্জ জেলা জজ কোর্টের আইনজীবী মোঃ মতিউর রহমান দেওয়ান মতিন আইনগত লড়াই করেন।

আদালতের এ রায়ে সাংবাদিক মহলে স্বস্তি প্রকাশ করা হয়েছে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button