মানিকগঞ্জে অর্থনীতিবিদদের ইফতার মাহফিল

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি : দেশের অর্থনীতির চাকা গতিশীলকারী মেহনতী মানুষের প্রতি শ্রদ্ধা রেখে আজ মানিকগঞ্জ বার্গারগঞ্জ মিলনায়তনে বিকেল ৫ ঘটিকা থেকে সন্ধা ৭.০০ ঘটিকা পর্যন্ত মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ অর্থনীতি বিভাগের প্রাক্তন ও নবীন অর্থনীতিবিদের একাংশের আয়োজনে ইফতার মাহফিল ২০২২ অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিল ও আলোচনা সভায় সরকারি দেবেন্দ্র কলেজ অর্থনীতি বিভাগের (২০০২-০৩) ২য় ব্যাচের শিক্ষার্থী বর্তমান প্রভাষক মো.জাহিদুল ইসলাম জসিম এর সভাপতিত্বে ও অর্থনীতিবিদ মো.নজরুল ইসলাম এর সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন ২০০২-০৩ বর্ষের শিক্ষার্থী বর্তমান ব্যাংকার হাসান মাহমুদ,অর্থনীতিবিদ মাহফুজুর রহমান, মো সাইদুর রহমান, আব্দুল মান্নান, মো.ইমদাদুল হক,মো.আরিফুল ইসলাম, আরাফাত ইসলাম শুভ। ব্যাবস্থাপনায় কাজী ইশতিয়াক আহমেদ চয়ন প্রমুখ।
আলোচকরা আগামীদিনে সকল অর্থনীতির ছাত্র ও শিক্ষকদের সংগঠিত করতে এ্যালামাই এসোসিয়েশন/ সমিতির মাধ্যমে মানিকগঞ্জে অর্থনীতিবিদের মিলনমেলা,পুনর্মিলনী ও ভ্রমণ কেন্দ্রীক আন্তঃসম্পর্ক জোরদার করার প্রত্যয় করেন। এছারাও জাতীয় ও বিশ্ব বরেণ্য অর্থনীতিবিদের স্মরণ করতে চায়। এছারাও সকলেই গ্রামীণ অর্থনীতির চাকা গতিশীল রাখতে পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন কাজ করার প্রত্যায় করেন।




