sliderস্থানিয়

মানিকগঞ্জের সাবেক এমপি এবিএম আনোয়ারুল হক আর নেই

মোঃ শাহ আলম,দৌলতপুর প্রতিনিধি: মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা এবিএম আনোয়ারুল হক ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

১৯৪৯ সালে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা সম্পন্ন করে সড়ক ও জনপথ বিভাগে দীর্ঘদিন চাকরি করেন।

অবসরের পর তিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন এবং ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

সংসদ সদস্য থাকাকালে পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তার প্রচেষ্টায় জাফরগঞ্জ বেরীবাঁধ নির্মাণ প্রকল্প অনুমোদিত হয় এবং এলাকায় বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তার মৃত্যুতে জাফরগঞ্জসহ মানিকগঞ্জবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button